আজিজুর রহমান,গলসি : গলসির দরবারপুর তরুণ ক্লাবের ক্রিকেট প্রতিযোগিতা প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত।হল শনিবার। এদিনের খেলায় জয়ী হয় বর্ধমান প্যান্থার। জানাগেছে, এলাকার মানুষকে একটি উচ্চ মানের খেলা উপহার দিতে সুন্দর ভাবে টুর্নামেন্টটির আয়োজন করেছে দরবারপুর তরুণ ক্লাব। যেখানে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। আজ প্রথম সেমিফাইনালে বাহিরঘন্যা ক্রিকেট ক্লাব ও বর্ধমান প্যান্থার মুখোমুখি হয়। টচে জিতে বাহিরঘন্যা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বর্ধমান প্যান্থার ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৪ উইকেটে ১৮৫ রান সংগ্ৰহ করে। বাহিরঘন্যার হয়ে বল হাতে অজয় লাট্টা ও রবি যাদব ২ টি করে উইকেট নেন। প্যান্থারের হয়ে প্রশান্ত রাজবর ২৯ বলে ৫৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাহিরঘন্যা ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান করেন। ফলে বর্ধমান প্যান্থার ২৯ রানে জয়লাভ করে। বাহিরঘন্যার খেলোয়াড় দীপঙ্কর সিং ব্যাট হাতে ম্যাচের সর্বোচ্চ ৪৭ রান করেন। বর্ধমান প্যান্থারের হয়ে বল হাতে জতিন শর্মা ৪ টিউইকেট নেন। ম্যাচের সেরা হন বর্ধমান প্যান্থারের প্রিন্স যাদব।
০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৭ ভাদ্র ১৪৩৩
BREAKING :
গলসির দরবারপুরে ক্রিকেটের সেমি ফাইনালে জয়ী বর্ধমান প্যান্থার
-
নতুন গতি - আপডেট : ৪ মার্চ ২০২৩, শনিবার
- 30
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























