মালদা: দুই ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদা কলেজ। হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে এসএফআই ও এবিভিপি। অভিযোগ, এই ঘটনায় এসএফআইয়ের মালদা জেলা সম্পাদক কৌশিক মৈত্রকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, মালদা কলেজের অধ্যক্ষ এদিন একটি বৈঠক ডেকেছিলেন। বৈঠক শেষে সন্ধ্যার দিকে কলেজ থেকে বেরিয়ে আসার সময় মালদা কলেজের গেটের সামনে কৌশিক মৈত্রকে ঘিরে মারধর করা হয় বলে অভিযোগ। পরে আক্রান্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর কলেজ চত্বরে উত্তেজনা তৈরি হয়। দুই ছাত্র সংগঠনের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
যদিও এসএফআইয়ের তরফে তোলা মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে এবিভিপি। তাদের বক্তব্য, ঘটনার সঙ্গে এবিভিপির কোনও যোগ নেই।
ঘটনাকে কেন্দ্র করে কলেজে ফের ছাত্র রাজনীতির উত্তেজনা প্রকাশ্যে এল।
নতুন গতি 





























