দেবজিৎ মুখার্জি: আরও দুদিন জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি ককরোচ জনতা পার্টির অন্যতম দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার। জানা গিয়েছে, দুজনকে আগামী বুধবার হাজির করানো হবে ম্যাজিস্ট্রেটের সামনে।
সিজেপির অভিযোগ, ইচ্ছাকৃত দুই নেতার জামিন প্রক্রিয়া দেরি করা হচ্ছে। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্স হ্যান্ডলে লিখেছেন, “ইচ্ছাকৃতভাবে দলের দুই সহ-আহ্বায়কের মুক্তি বিলম্বিত করছে রাষ্ট্র। তাঁদের বেআইনি কারাবাসকে দীর্ঘায়িত করতে সব ধরনের নোংরা কৌশল অবলম্বন করা হচ্ছে। তাঁদের কারাবন্দি রাখার মতো কোনও আইনি ভিত্তি নেই।”
প্রসঙ্গত, গত মঙ্গলবার পুলিশি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্যারিকেড টপকে যন্তর মন্তরে প্রবেশ করে তেরাঙ্গা ওড়ান আশুতোষ ও সৌরভ। এরপরই তাঁদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ এবং তাঁদের ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফ থেকে। এবার সেই জেল হেফাজতের মেয়াদ আরও দুদিন বাড়ল।
নতুন গতি 















