আর এ মণ্ডল,পাত্রসায়ের, বাঁকুড়া : বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকে অবস্থিত। কাঁটাদিঘী সিদ্দিক ই আকবর মিশন- এ অনুষ্ঠিত হলো সি আই ও (চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন)-এর আয়োজনে ও জামাত ইসলামী-র উদ্যোগে দেশ ব্যাপী “সায়েন্স অলিম্পিয়াড” এর পরীক্ষা। ষষ্ঠ,সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীগণ অংশ গ্রহণ করে। ছাত্র ৬৫ জন,ছাত্রী ১৫৩জন, মোট-২১৮ জন পরীক্ষার্থীদের পর্যবেক্ষণ করেন দীপা খাতুন,সামিমা খাতুন,বিলকিস খাতুন, পায়েল খাতুন,পাপিয়া বেগম,পাপিয়া খাতুন ও গোলাম সাকলাইন,সোহেল খান।
পরীক্ষা কেন্দ্রটির অফিসিয়াল দায়িত্ব পালন করেন রহমৎ আলী মণ্ডল এবং মূল দায়িত্বভার ব্যবস্থাপনার ও আয়োজক ছিলেন অধ্যাপক জিয়াউর রহমান। সহযোগিতায় ডঃ সেখ মহিম,জহিরউদ্দিন সেখ এবং মিশনের পরিচালন সমিতির বিশিষ্টজন। জিয়াউর রহমান সাহেব জানান যে, ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গঠন,যুক্তিবাদী হওয়া,মানবিক মূল্যবোধ ও পর্যবেক্ষণ মানসিকতার প্রতিফলনে আদর্শ সন্ত্বান হওয়ার লক্ষ্যে এই পরীক্ষার আয়োজন। সি আই ও এর পক্ষ থেকে কেন্দ্র, জেলা ও রাজ্য ভিত্তিক এবং সারা দেশের মধ্যেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা ও সংবর্ধনা দেয়া হবে।
সর্ব প্রথম এই ধরনের পরীক্ষায় ছাত্র ছাত্রী ছাড়াও অভিভাবক অভিভাবিকাগণের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ছবি:–
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৩০ আশ্বিন ১৪৩৩
BREAKING :
মেধা অন্বেষণ এর মাধ্যমে সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা
-
নতুন গতি - আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, শনিবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


















