নিজস্ব প্রতিবেদন, সামশেরগঞ্জ: সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের পাকুড়ের এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মুস্তাফিজুর রহমান (৩২)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলায়।
অভিযোগ, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন ওই যুবক। এই ঘটনায় ধুলিয়ানের এক যুবকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ।
কী কারণে ওই যুবক এ ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং পোস্টের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তের স্বার্থে অভিযুক্তের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার ধৃত মুস্তাফিজুর রহমানকে জঙ্গিপুর আদালতে পাঠায় সামশেরগঞ্জ থানার পুলিশ। কী কারণে তিনি ওই ছবি পোস্ট করেছিলেন, তা জানতে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।প্রধানমন্ত্রীর ছবি নিয়ে বিতর্কিত পোস্ট, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদন, সামশেরগঞ্জ:
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের পাকুড়ের এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মুস্তাফিজুর রহমান (৩২)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলায়।
অভিযোগ, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন ওই যুবক। এই ঘটনায় ধুলিয়ানের এক যুবকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ।
কী কারণে ওই যুবক এ ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং পোস্টের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তের স্বার্থে অভিযুক্তের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার ধৃত মুস্তাফিজুর রহমানকে জঙ্গিপুর আদালতে পাঠায় সামশেরগঞ্জ থানার পুলিশ। কী কারণে তিনি ওই ছবি পোস্ট করেছিলেন, তা জানতে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
নতুন গতি 