কাঁকসা: আদিবাসী সমাজকে নেশামুক্ত করা এবং সাঁওতালি ভাষায় শিক্ষার প্রসারের দাবিতে কাঁকসা থানায় স্মারকলিপি জমা দিল আদিবাসী সেঙ্গেল অভিযান। মঙ্গলবার সংগঠনের সদস্যরা কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে এই স্মারকলিপি তুলে দেন। সংগঠনের অভিযোগ, কাঁকসা ব্লকের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় বেআইনিভাবে হাঁড়িয়া, দেশি মদ ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে। এর ফলে বিপথে যাচ্ছে তরুণ প্রজন্ম। এমনকী, ফুটবল প্রতিযোগিতার আসরেও নেশার সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে। অবিলম্বে বেআইনি মদের ভাটি ও নেশার কারবার বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠন। পাশাপাশি, গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে অনুষ্ঠান আয়োজন বন্ধেরও দাবি তোলা হয়েছে। সংগঠনের বক্তব্য, এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে নেশার আসর বসছে এবং অসামাজিক কার্যকলাপ বাড়ছে। শিক্ষাক্ষেত্রে মাজুড়িয়ার ‘একলব্য’ মডেল আবাসিক বিদ্যালয়ে সাঁওতালি ভাষায় পঠনপাঠন চালু এবং ব্লকের আদিবাসী অধ্যুষিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে অলচিকি লিপিতে সাঁওতালি শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার দাবি জানানো হয়েছে। কর্মসূচিতে সংগঠনের নেতৃত্ব ও স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে থানা কর্তৃপক্ষ।
১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩
BREAKING :
নেশার কারবার বন্ধ, সাঁওতালি শিক্ষা চালুর দাবিতে সরব আদিবাসীরা
-
নতুন গতি - আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
- 19
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















