০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

এক বিধানসভাতেই ৯৪ কনস্টেবল! সফলদের পরিবার-সহ সংবর্ধনা মন্ত্রীর

সৈয়দ মফিজুল হোদা, সোনামুখী: রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সোনামুখী বিধানসভায় বড় সাফল্য। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে এই বিধানসভা এলাকা থেকেই ২১ জন মহিলা-সহ মোট ৯৪ জন চাকরিপ্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সফলদের উৎসাহ দিতে তাঁদের পরিবারের সদস্যদের সামনে সংবর্ধনা দিলেন সোনামুখীর বিধায়ক তথা রাজ্যের বন, পরিবেশ ও সমবায় দফতরের রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামী।
সোনামুখী বিডিও অফিসের অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার, জেলাশাসক, বিষ্ণুপুর মহকুমাশাসক, সোনামুখী থানার আইসি তাপস দত্ত, পাত্রসায়ের থানার ওসি বিন্তেশ্বর গড়াই, সোনামুখী ব্লকের বিডিও উজ্জ্বল বিশ্বাস, পাত্রসায়েরের বিডিও-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। পরে ওবিসি-সংক্রান্ত জট কাটিয়ে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া এগোয়। চূড়ান্ত তালিকায় রাজ্যজুড়ে প্রায় ১২ হাজার প্রার্থী সফল হয়েছেন। আগামী ১১ অক্টোবর তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা।
মন্ত্রী জানান, সফলদের পাশাপাশি অন্যান্য চাকরিপ্রার্থীদেরও উৎসাহিত করা এবং পরিবারের দীর্ঘ লড়াইকে সম্মান জানানোই এই উদ্যোগের উদ্দেশ্য। সংবর্ধনা পেয়ে খুশি সফল প্রার্থীরাও।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এক বিধানসভাতেই ৯৪ কনস্টেবল! সফলদের পরিবার-সহ সংবর্ধনা মন্ত্রীর

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার