পার্থ ঝা, মানিকচক: নদীভাঙন রোধে স্থায়ী সমাধান এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে ভুতনিতে সমাবেশ করল বামফ্রন্ট। সিপিআইএম ও ডিওয়াইএফআইয়ের ডাকে মালদহের মানিকচক ব্লকের ভুতনি থানার অন্তর্গত গোবর্ধনটোলা এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন অভিনেতা বাদশা মৈত্র, ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি অয়নাংশু সরকার, কৌশিক মিশ্র, দেবজ্যোতি সিনহা-সহ সিপিআইএমের একাধিক নেতা ও কর্মী।
এদিনের সভামঞ্চ থেকে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি তোলেন বাম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, বন্যায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার এখনও প্রাপ্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। পাশাপাশি ভুতনির তিনটি অঞ্চলে কাটমানি আদায় ও তোলাবাজির মতো গুরুতর অভিযোগও তোলেন সিপিআইএম নেতারা। নদীভাঙনের স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দুর্নীতির অভিযোগের তদন্তের দাবিতে সরব হন তাঁরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে।
নতুন গতি 













