নজরুল মণ্ডল, জয়পুর (বাঁকুড়া) নতুন গতি : উন্নয়নের কাজে সাফল্যের স্বীকৃতি, পাশাপাশি বিশ্ব শৌচাগার ও বিশ্ব পুরুষ দিবস উদযাপন। বুধবার বাঁকুড়ার জয়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক অফিসের ‘গীতবিতান’ সভাগৃহে অনুষ্ঠিত হলো উন্নয়নমূলক পর্যালোচনা সভা ও বিশেষ কর্মসূচি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক পাতিল বিনয় সুনীল। এছাড়াও ছিলেন বিষ্ণুপুরের উপ-শাসক ও উপ-সমাহর্তা সঞ্জীব টিকাদার, জয়পুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত বিশ্বাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ শিকারী এবং কোতুলপুরের বিধায়ক লক্ষীকান্ত মজুমদারের প্রতিনিধি নবকুমার চক্রবর্তী ও মধুসূদন মণ্ডল-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও পঞ্চায়েত প্রধানরা। বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে কয়েকজন উপভোক্তার হাতে শৌচাগার নির্মাণের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। উন্নয়নের কাজে সেরা হিসেবে পঞ্চদশ অর্থ কমিশনে হেতিয়া, ভিবি-গ্রাম প্রকল্পে জগন্নাথপুর এবং স্বচ্ছ ভারত মিশনে সলদা গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়। সেরা কর্মী হিসেবে সপ্তর্ষি বটব্যাল, তাপস পরামানিক, সুপ্রিয়া ব্যানার্জী ও অর্চনা সামুই পান-কে যথাক্রমে সেরা ভিসিটি, ভিসিটি তত্ত্বাবধায়ক, ভিএসটি ও বিএসকে বিভাগে সম্মানিত করা হয়। বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে ব্লক প্রশাসনের তৈরি বিশেষ কফি মগের উদ্বোধন করেন মহকুমা শাসক। উপস্থিত অতিথি ও কর্মীদের হাতেও স্মারক হিসেবে তা তুলে দেওয়া হয়।
২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
BREAKING :
জয়পুরে উন্নয়নমূলক পর্যালোচনা সভা, সেরা পঞ্চায়েত ও কর্মীদের পুরস্কার
-
নতুন গতি - আপডেট : ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার
- 24
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























