২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরের খরা কাটবে? এক মাসেই স্থায়ী উপাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে! শিক্ষামন্ত্রীর আশ্বাস 

জলপাইগুড়ি: দীর্ঘদিনের প্রশাসনিক জট কাটিয়ে অবশেষে স্থায়ী উপাচার্য পেতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। আগামী এক মাসের মধ্যেই স্থায়ী উপাচার্য নিয়োগের আশ্বাস দিলেন রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এই আশ্বাস দেন তিনি। মন্ত্রীর ঘোষণায় আশার আলো দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পড়ুয়া ও শিক্ষামহল।
প্রায় তিন বছর ধরে স্থায়ী উপাচার্যহীন অবস্থায় চলছে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিশ্ববিদ্যালয়। ২০২২ সালের সেপ্টেম্বরে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তৎকালীন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তাঁর অপসারণের পর অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। পরবর্তী সময়ে কয়েকজন অস্থায়ী উপাচার্য দায়িত্ব সামলালেও ২০২৩ সালের অক্টোবর থেকে আর স্থায়ী উপাচার্য নিয়োগ হয়নি।
শুধু উপাচার্য নয়, রেজিস্ট্রার, অর্থ আধিকারিক ও পরীক্ষা নিয়ামকের মতো গুরুত্বপূর্ণ পদও দীর্ঘদিন ধরে স্থায়ী আধিকারিকহীন। ফলে প্রশাসনিক কাজকর্ম, পরীক্ষা ও গবেষণায় সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ।
উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অনুসন্ধান কমিটির প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ। এবার মন্ত্রীর দেওয়া এক মাসের সময়সীমা ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে শিক্ষামহল।
সর্বাধিক পাঠিত

কার্তিক পুজোর মেলায় রক্তাক্ত বিজেপি নেতা, পিটিয়ে খুনের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তিন বছরের খরা কাটবে? এক মাসেই স্থায়ী উপাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে! শিক্ষামন্ত্রীর আশ্বাস 

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার