১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ২ অগ্রহায়ণ ১৪৩৩

‘বই হাতেই গণতান্ত্রিক পথে লড়াই’, মুক্তি পেয়ে হুঁশিয়ারি এসএফআই নেতৃত্বের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার দুপুরে কলেজ স্ট্রিটে বুকস্টল বসানোকে ঘিরে ধস্তাধস্তিতে জড়ান পুলিশ ও এসএফআই সদস্যরা, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনায় গ্রেফতার করা হয় এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সহ আরও অনেক। অবশেষে সন্ধ্যেবেলায় তাঁদের ছেড়ে দেওয়া হয় এবং এরপরই শাসক শিবিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলে এসএফআই নেতৃত্ব।

চলতি বছরের দুর্গাপূজোয় চোরবাগান বিপর্যয়ের পাশাপাশি আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছিল বামেদের বুকস্টলে হামলা। বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে বাধা দেওয়া এবং স্টল ভাঙচুরের অভিযোগ তোলা হয় সিপিএমের তরফ থেকে। যদিও শাসকদলের নেতারা বামেদের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেন এবং পাল্টা তাদের দিকেই অভিযোগের আঙ্গুল তোলেন। বামেদের স্টলে হামলা নিয়ে আদালতে মামলাও চলছে।

যেভাবে পূজোজুড়ে রাজ্যের নানা প্রান্তে বামেদের স্টলে হামলা চলেছে, তার প্রতিবাদ জানাতে ১৭ থেকে ১৯ নভেম্বর কলেজ স্ট্রিটে অবস্থিত মহাবোধি সোসাইটি হলের সামনে ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে মিনি বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় বামেরা। তাদের দাবি, কর্মসূচির জন্য পুলিশের অনুমতি পর্যন্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে নানা ধরনের বই নিয়ে বসার বন্দোবস্ত করা হচ্ছিল।

তবে প্রথম দিনই বাঁধার মুখে পড়লেন কমরেডরা। অভিযোগ, স্টল সাজাতে বাধা সৃষ্টি করে পুলিশ। তাঁদের সঙ্গে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে দীর্ঘক্ষণ কথা বললেও সমস্যার সমাধান হয়নি। এরপরই স্টল বসাতে না দেওয়ার প্রতিবাদ জানাতে কলেজ স্ট্রিটের রাস্তাতেই বই সাজিয়ে বসে পড়েন এসএফআই সদস্যরা, যার জেরে খানিকক্ষণের জন্য থমকে যায় যান চলাচল। পুলিশ তাঁদের তুলতে গেলে শুরু হয় দু’পক্ষের ধস্তাধস্তি। পুলিশের দাবি, কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। ঘটনার পর দেবাঞ্জন ফেসবুক পোস্টে প্রশাসনকে একহাত নিয়ে জানিয়েছেন, “আমাদের হাতিয়ার বই, বই, আরো বই, আরো বই। যুদ্ধে অবতীর্ণ হও সবাই।”

তাঁদের ছাড়িয়ে নিয়ে যেতে লালবাজারের পিছনের দরজায় জমায়েত করেন এসএফআই কর্মীরা। অবশেষে সন্ধ্যাবেলায় মুক্ত মুক্ত করা হয় সকলকে। এরপর গেরুয়া শিবিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলা হয়। এসএফআই নেতৃত্বের অভিযোগ, “এই সরকার শুধু ছাত্র-বিরোধী নয়, শিক্ষা এবং বই-বিরোধী। বই হাতেই গণতান্ত্রিক পথে আমরা এদের বিরুদ্ধে লড়াই করব। হাতে সংবিধান ধরে লড়াই হবে, যে সংবিধানকে ওরা অপমান করে।” পাশাপাশি মহিলা পুলিশ ছাড়া ছাত্রীদের গ্রেফতার করা, শারীরিক এবং মানসিক নির্যাতন সহ নানা অভিযোগও তোলা হয়। নেতৃত্বের ঘোষণা, বুধবার থেকে ফের একই জায়গায় স্টল করা হবে এবং রাজ্যজুড়ে প্রত্যেকটি বাড়ি গিয়ে মানুষের কাছে বই পৌঁছে দেওয়া হবে।

সর্বাধিক পাঠিত

‘বই হাতেই গণতান্ত্রিক পথে লড়াই’, মুক্তি পেয়ে হুঁশিয়ারি এসএফআই নেতৃত্বের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘বই হাতেই গণতান্ত্রিক পথে লড়াই’, মুক্তি পেয়ে হুঁশিয়ারি এসএফআই নেতৃত্বের

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার