১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ৩০ কার্তিক ১৪৩৩

মেসি ছাড়া গ্যালারির উন্মাদনা অনেকটাই ম্লান, আয়োজকদের দুশ্চিন্তা বেড়েছে!

শান্তি রায়চৌধুরী: মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচটি শুরু হলো প্রায় ফাঁকা গ্যালারির সামনে। শনিবার (১৪ নভেম্বর) ম্যাচটি হয়েছে বোকা জুনিয়র্সের মাঠে। দর্শকের আগ্রহে ভাটা পড়ার কারণে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে লা বমবোনেরার কিছু অংশ বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচে তিল ধারণের ঠাঁই ছিল না। অথচ এক মাস পর এবার দৃশ্যটা একেবারে উল্টো।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলের খবর অনুযায়ী,
১০ হাজার টিকিট বিক্রি হয়েছে। বাকিরা এসেছেন আমন্ত্রণে। উরুগুয়ের সমর্থকদের জন্য নির্ধারিত অংশ বাদে পুরো তৃতীয় তলা বন্ধ ছিল। দক্ষিণ প্রান্তের প্রথম ও দ্বিতীয় তলায়ও কোনো দর্শক ছিলেন না।

আয়োজকেরা বলছেন, দর্শক কম হওয়ায় তারা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে মাঠে এসেছিলেন প্রায় ২৫ হাজার মানুষ, যা ৫০ শতাংশেরও কম।

ফুটবল জাদুকর লিওনেল মেসি ছাড়া যে গ্যালারির উন্মাদনা অনেকটাই ম্লান হয়ে যায়, সাম্প্রতিক প্রদর্শনী ম্যাচে তার প্রমাণ মিলল। যে স্টেডিয়ামে মেসির নাম শুনলেই তিল ধারণের ঠাঁই থাকে না, সেখানে তাঁর অনুপস্থিতিতে দেখা গেল এক ভিন্ন চিত্র—বিশাল গ্যালারির বড় অংশই ছিল ফাঁকা।

ফুটবল প্রেমীদের কাছে শুধু প্রদর্শনী ম্যাচ কেন প্রতিটি ম্যাচেই মেসির জন্য আকর্ষণ থাকে। আন্তর্জাতিক ফুটবল থেকে তাঁর বিদায়ের পর প্রথম ম্যাচেই মাঠে তাঁর অনুপস্থিতি দর্শকদের চরমভাবে নিরুৎসাহিত করেছে।

প্রদর্শনী ম্যাচের টিকিটের দাম সাধারণত অনেক বেশি রাখা হয়।কিন্তু আর্জেন্টিনা উরুগুয়ে ম্যাচে মেসির মতো মহাতারকাকে সরাসরি দেখার সুযোগ না থাকায় সমর্থকেরা এত চড়া দামে টিকিট কাটতে আগ্রহ দেখাননি।
সুতরাং মেসি বিহীন প্রথম আর্জেন্টিনার ম্যাচটিতে সাধারণ দর্শকদের মাঠে যাওয়ার তেমন কোনো বাড়তি আকর্ষণ ছিল না। দেখা গেল, আর্জেন্টিনার খেলা থাকা সত্ত্বেও মেসি-পরবর্তী যুগের শুরুতে গ্যালারি ছিল অনেকটাই দর্শকশূন্য।

এতে আয়োজকদের দুশ্চিন্তা বেড়েছে। মেসির উপস্থিতি ছাড়া স্পনসর এবং টিকিট বিক্রি থেকে প্রত্যাশিত আয় তোলা আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগেও চোট বা চুক্তিগত কারণে মেসি না খেলায় দর্শকদের ক্ষোভ ও টিকিটের অর্থ ফেরত চাওয়ার মতো ঘটনা ঘটেছে।

সব মিলিয়ে দেখা গেল, আধুনিক ফুটবলে লিওনেল মেসি কেবল একজন খেলোয়াড় নন, বরং এক বিশাল ব্র্যান্ড ও আবেগের নাম। তাঁর অনুপস্থিতি যে কোনো প্রদর্শনী ম্যাচের জৌলুস মুহূর্তেই কেড়ে নিতে পারে, ফাঁকা গ্যালারিই তার সবচেয়ে বড় সাক্ষী।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পর শেহবাগের ছায়া থেকে বেরিয়ে এলেন ছেলে আর্যাবীর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেসি ছাড়া গ্যালারির উন্মাদনা অনেকটাই ম্লান, আয়োজকদের দুশ্চিন্তা বেড়েছে!

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, সোমবার