১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ৩০ কার্তিক ১৪৩৩

ফিফা র‍্যাঙ্কিং: ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে পাঁচে মরক্কো

স্পোর্টস ডেস্ক: ফিফা র‍্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়ল মরক্কো। ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি। আফ্রিকান ফুটবলের জন্যও এটি বিশেষ অর্জন। কারণ, ১৯৯৪ সালে নাইজেরিয়ার পর দ্বিতীয়বারের মতো কোনো আফ্রিকান দল জায়গা করে নিল র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে।

জাপানের কাছে ৩-২ গোলে ব্রাজিলের হার, আর ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলে হার এবং গত শুক্রবার আফ্রিকা কাপ অব নেশন্স বাছাইপর্বে নাইজারকে ৫-১ গোলে হারানোর জন্যই তারা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে মরক্কো।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ১ হাজার ৮০৫.৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে মরক্কো। শীর্ষ চারটি অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ২ হাজার ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। এরপর রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড।

অন্যদিকে এক ধাপ পিছিয়ে ১ হাজার ৮০০.৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে ব্রাজিল। দুই ধাপ হারিয়ে ১ হাজার ৭৯৭.৬০ পয়েন্ট নিয়ে পর্তুগালের অবস্থান সপ্তম।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পর শেহবাগের ছায়া থেকে বেরিয়ে এলেন ছেলে আর্যাবীর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফিফা র‍্যাঙ্কিং: ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে পাঁচে মরক্কো

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, সোমবার