১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ৩০ কার্তিক ১৪৩৩

কান্দাহারে রেডিওতে ক্রিকেটের খবর প্রচারে নিষেধাজ্ঞা দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের কান্দাহারের রেডিও স্টেশনগুলোতে ক্রিকেট সংক্রান্ত কোনো খবর প্রচার না করার নির্দেশ দিয়েছে তালেবান সরকার।

শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তা এবং প্রাদেশিক প্রশাসনের একটি সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে দেয়া নির্দেশনায় ক্রিকেটের ধারাভাষ্য, ম্যাচের খবর কিংবা কোনো দলের জয়ের সংবাদ প্রচারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘ক্রিকেট সংক্রান্ত সংবাদ প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন করা যাবে না।’ কান্দাহারের এক রেডিও স্টেশনপ্রধানও নির্দেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আফগানিস্তানে পুরুষদের ক্রিকেট খেলার অনুমতি থাকলেও মহিলাদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পর শেহবাগের ছায়া থেকে বেরিয়ে এলেন ছেলে আর্যাবীর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কান্দাহারে রেডিওতে ক্রিকেটের খবর প্রচারে নিষেধাজ্ঞা দিল আফগানিস্তান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, সোমবার