১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৭ কার্তিক ১৪৩৩

আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র

  • নতুন গতি
  • আপডেট : ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 27

দেবজিৎ মুখার্জি: আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিষয়ক সংবিধান সংশোধনী বিল পাশ করানোর লক্ষ্যে এবার বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র। সূত্রের খবর, সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন আদায় করতে সফল হয়েছে মোদি সরকার এবং সেই কারণেই আগামী কয়েকদিনের মধ্যে বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি চলছে।

এদিকে আনুষ্ঠানিকভাবে এখনও শেষ হয়নি বাদল অধিবেশন। গত ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য লোকসভা ও রাজ্যসভা মুলতবি করা হলেও অধিবেশন সমাপ্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ৮৮ দিনের পরও সমাপ্তি ঘোষনা না হওয়ায় কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। মোদি সরকারের বিরুদ্ধে আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা না করার অভিযোগ তুলেছিল তারা। এবার সেই জল্পনাই নতুন করে জোরালো হয়েছে। সূত্রের দাবি, প্রায় ৬ মাস চেষ্টা চালিয়ে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করার ব্যাপারে আত্মবিশ্বাসী কেন্দ্র।

এর আগে বিশেষ অধিবেশনেই এই বিল পেশ করে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পায়নি কেন্দ্র। এবার একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন বিজেপি নেতারা। কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, যেকোনও মতে সমর্থন জোগাড়ের চেষ্টা করছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, বর্ষিয়ান কংগ্রেস নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বুলডোজার নীতি প্রয়োগের অভিযোগও তুলেছেন। এবার দেখার, শেষ পর্যন্ত কতটা সফল হয় কেন্দ্র।

আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার