০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৩ কার্তিক ১৪৩৩

টাকা উদ্ধারের ঘটনায় স্বামীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আদালতে সুমিত-পত্নী

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ডায়মন্ড হারবারের দলীয় কার্যালয় থেকে টাকা উদ্ধারের ঘটনায় স্বামীর উপর পুলিশের শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধৃত আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী। তাঁর বক্তব্য, পুরো বিষয়টি সাজানো এবং স্বামীর নিরাপত্তার জন্য কোর্টের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, সিবিআই তদন্তের পাশাপাশি বিকল্প হিসেবে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বাধীন সিট তদন্তের নির্দেশ দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে।

আবেদনে সুমিত-জায়া সুস্মিতা জানিয়েছেন, টাকার সঙ্গে তাঁর স্বামীর যোগ নেই। তাঁর অভিযোগ, জোর করে তাঁর স্বামীর মুখ থেকে স্বীকার করানোর চেষ্টা চলছে এবং পুলিশি হেফাজতে তাঁর উপর লাগাতার চাপ সৃষ্টি হচ্ছে। তাঁর আরও দাবি, সুমিত রায়কে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসানোর চক্রান্তও চলছে। এই পরিস্থিতিতে তিনি নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। গোটা ঘটনায় সিবিআই তদন্ত না হলে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের আর্জিও জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। তদন্তকারীদের দাবি, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই সেই টাকার খোঁজ মিলেছে। যদিও পুলিশের দাবি আগেই খারিজ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি তৈরি করেছে পুলিশ। এবার সেই অভিযোগ তুলেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সুমিত রায়ের পত্নী সুস্মিতা রায়। এবার দেখার, আদালত কী রায় দেয়।

সর্বাধিক পাঠিত

টাকা উদ্ধারের ঘটনায় স্বামীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আদালতে সুমিত-পত্নী

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

টাকা উদ্ধারের ঘটনায় স্বামীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আদালতে সুমিত-পত্নী

আপডেট : ৯ নভেম্বর ২০২৬, সোমবার