০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২০ কার্তিক ১৪৩৩

“ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট নয়”: কলকাতা হাই কোর্ট

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এখনই নয় পুরভোট! বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের বক্তব্য, ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পুরসভা ভোট কেন্দ্রিক কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না। যদিও এতে নাগরিকদের সমস্যা বৃদ্ধি হবে বলেই দাবি করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করে বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসে বিজেপি এবং এর সঙ্গে গড়ে ইতিহাস। মসনদে বসার পরই গেরুয়া শিবিরের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুরসভার আসন পুনর্বিন্যাসের। ইতিমধ্যেই কলকাতার পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে ২০৯ করার কাজ শুরু হয়েছে। বিরোধী দলগুলি তাতে প্রথম থেকেই তীব্র আপত্তি জানায়।

জল গড়ায় আদালত পর্যন্ত। যেহেতু পুজোর ছুটির মধ্যে মামলাটি দায়ের হয়, সেই কারণে তা অবকাশকালীন বেঞ্চে ওঠে। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চে মামলার রায় ঘোষণা ছিল। সেখানেই স্পষ্ট করে দেওয়া হয়, আগে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা শেষ হবে, তারপর ভোট হবে। সুতরাং কবে ভোট হবে, তা এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। এদিকে এই প্রসঙ্গে বিজেপি সাংসদ, তথা কেন্দ্রীয় মন্ত্রী, সুকান্ত মজুমদার বলেন, “কোর্টের নির্দেশের পর তো আমাদের কিছু বলার থাকতে পারে না। তবে ভোট না হলে আমজনতা সমস্যায় পড়ছে। ফলে যত দ্রুত সম্ভব ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি করা হোক।”

সর্বাধিক পাঠিত

কৃষ্ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বাগেশ্বর বাবা, তাঁর বিরুদ্ধে আদালতে মামলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট নয়”: কলকাতা হাই কোর্ট

আপডেট : ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার