০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩৩

“ভাইপোর কী হয় সময় হলে দেখবেন” অভিষেককে নিশানা শুভেন্দুর

দেবজিৎ মুখার্জি, শিলিগুড়ি: “ভাইপোর কী হয় সময় হলে দেখবেন” শিলিগুড়ির সভামঞ্চ থেকে কালীঘাট তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বিরোধীদের রামলীলা ময়দানের সভাকেও কটাক্ষ করেছেন তিনি। পাশাপাশি, ফের আক্রমণ করেন আরশোলাদের।

বাংলায় ক্ষমতায় আসার পর উত্তরকন্যা সংক্রান্ত যাবতীয় কাজকর্ম খতিয়ে দেখতে প্রতি মাসে উত্তরবঙ্গ যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনও শিলিগুড়ি গিয়ে তিনি উত্তরকন্যায় বৈঠক করেন এবং দুপুরে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মিছিলে যোগ দেন। এরপর সভামঞ্চ থেকে ‘ইন্ডি’ জোট, সিপিএম, মমতা-অভিষেককে আক্রমণ করেন। পরিবারতন্ত্র নিয়ে গান্ধী পরিবার এবং কালীঘাট তৃণমূল, দুই দলকেই কটাক্ষ করেন তিনি। গান্ধী পরিবারকে ‘৪জি’ এবং কালীঘাট তৃণমূলকে ‘২জি’ বলে কটাক্ষ করেন তিনি।

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে শুভেন্দু অধিকারী বলেন, “ভাইপো ভাইপো করছেন কেন? ভাইপোর কী হয় সময় হলে দেখবেন।” তাঁর সংযোজন, “এই সরকার শাহজাহানকেও ছাড়েনি, পুষ্পাকেও ছাড়েনি। নরেন্দ্র মোদি, বিজেপি যতদিন আছে, ততদিন তারা ভোটে জিততে পারবেন না।” সদ্য দিল্লির রামলীলা ময়দানে হওয়া ইন্ডি জোটের সমাবেশকেও কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “যারা ভোটে হেরে গিয়েছে, তারা দিল্লিতে একজোট হয়েছে।” তাঁর আরও দাবি, ‘আরশোলা’, ‘ছারপোকা’রা দেশের ভিতরে শান্তি নষ্ট করার চেষ্টা করেছে।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“ভাইপোর কী হয় সময় হলে দেখবেন” অভিষেককে নিশানা শুভেন্দুর

আপডেট : ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার