০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২০ কার্তিক ১৪৩৩

“সমস্যা থাকলে জ্যোতি বসুরই হয়েছে” জমি অধিগ্রহণ নীতি নিয়ে বুদ্ধের পাশে বিমান

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাম আমলে জমি অধিগ্রহণ নীতি নিয়ে শুভেন্দু অধিকারীর সমালোচনা প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে দাঁড়ালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুধু তাই নয়, দায় ঠেললেন জ্যোতি বসুর দিকে। তাঁর দাবি, “সমস্যা থাকলে জ্যোতি বসুরই হয়েছে।” বর্ষিয়ান বাম নেতার এমন মন্তব্যকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। সিপিএমের অন্দরে অনেকেই অনেকরকম দাবি করছেন।

বিমান বসু বলেন, “জ্যোতি বসুর নেতৃত্বেই বামফ্রন্ট সরকারের শিল্পনীতি গ্রহণ ও ঘোষণা হয়েছে। তাতে সমস্যা থাকলে তা জ্যোতি বসুরই হয়েছে।” তাঁর সংযোজন, “বুদ্ধদেব ভট্টাচার্য সেই শিল্পনীতি কার্যকর করার জন্য দায়িত্ব পেয়েছিলেন মাত্র।” যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়টি নিয়ে সিপিএম নেতৃত্বের তরফ থেকে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার নতুন শিল্পনীতি প্রকাশ করে বাম জমানার জমি অধিগ্রহণ নীতির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য মিডিয়ার মুখোমুখি হয়ে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে, হলদিয়া উন্নয়ন পর্ষদের জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করার কোনও আইনি এক্তিয়ার নেই। ১৮৯৪ সালের ব্রিটিশ ল্যান্ড অ্যাক্ট অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরই কেবল ওই ক্ষমতার অধিকারী। অথচ নিজের দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়ার জেরে সেই নির্দেশ উপেক্ষা, যার ফল নন্দীগ্রামে ভয়াবহ ও মর্মান্তিক গণহত্যা।”

সর্বাধিক পাঠিত

কৃষ্ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বাগেশ্বর বাবা, তাঁর বিরুদ্ধে আদালতে মামলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“সমস্যা থাকলে জ্যোতি বসুরই হয়েছে” জমি অধিগ্রহণ নীতি নিয়ে বুদ্ধের পাশে বিমান

আপডেট : ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার