০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২০ কার্তিক ১৪৩৩

কৃষ্ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বাগেশ্বর বাবা, তাঁর বিরুদ্ধে আদালতে মামলা

দেবজিৎ মুখার্জি: ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিপাকে পড়লেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী। কৃষ্ণ-ভক্তদের ভাবাবেগে আঘাত ও তাঁর উত্তরসূরিদের অপমানের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হল আগ্রার এক আদালতে। কোর্টের তরফ থেকে সেই মামলা গ্রহণ করা হয়েছে। ডিসেম্বরের ১৪ তারিখে শুনানি হবে মামলার।

সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরে রামকথা চলাকালীন বাগেশ্বের বাবা বলেছেন, “তোমাদের কৃষ্ণ তো বাঁকা, আমাদের রামকে দেখো। তিনি চলেন সোজা, কাজ করেন সোজা, তাঁর নামটাও অতি সহজ। নিজের দৃঢ়তা বজায় রাখেন সবক্ষেত্রে। আর কৃষ্ণের মূর্তি দেখো। ঘাড়, কোমর বাঁকিয়ে বাঁশি বাজাচ্ছেন! বাঁশি যে কেউ বাজাতে পারে, ভগবানের কাছে ওসব কোনও ব্যাপার নয়। আর বাঁশি কোনও কাজে লাগে না, রামের ধনুকই আসল।”

এই মন্তব্য চারিদিকে ছড়িয়ে পড়তেই শুরু হয় নিন্দার ঝড়। বাগেশ্বর বাবাকে পড়তে হয় কৃষ্ণ-ভক্তদের ক্ষোভের মুখে। বিজেপি বিরোধী দলগুলির তরফ থেকেও এই মন্তব্যের সমালোচনা করা হয়। চাপে পড়ে অবশ্য ক্ষমা চেয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। তবে তাতেও সমস্যার সমাধান হয়নি। ক্ষোভের আগুন নেভানো যায়নি কৃষ্ণ-ভক্তদের।

এবার মামলার জল গড়ালো আদালতে। অজয় প্রতাপ সিং নামের এক আইনজীবী বাগেশ্বর বাবার বিরুদ্ধে আগ্রার নিম্ন আদালতে অপরাধমূলক মানহানির মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, “বাগেশ্বর বাবার এই মন্তব্য দেশজুড়ে কৃষ্ণভক্তদের ভাবাবেগে আঘাত দিয়েছে। তাছাড়া শ্রীকৃষ্ণের উত্তরসুরিরা এখনও ভারতে বসবাস করেন। তাঁদেরও অপমান করা হয়েছে।” সিভিল কোর্টের বিচারক কাঞ্চন কুমার মামলাটি গ্রহণ করেছেন। মামলার শুনানি হবে আগামী ১৪ ডিসেম্বর। দোষী প্রমাণিত হলে জেল পর্যন্ত হতে পারে ধীরেন্দ্র শাস্ত্রীর। সেক্ষেত্রে দেখার শেষ পর্যন্ত কী হয়।

সর্বাধিক পাঠিত

কৃষ্ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বাগেশ্বর বাবা, তাঁর বিরুদ্ধে আদালতে মামলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কৃষ্ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বাগেশ্বর বাবা, তাঁর বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট : ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার