১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ২ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিনি বইমেলা’ ঘিরে কলেজ স্ট্রিটে উত্তেজনা, পুলিশ-এসএফআইয়ের ধস্তাধস্তি

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পুজোর মরশুমে বামপন্থীদের স্টলে হামলার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বইপাড়া কলেজ স্ট্রিটে ‘মিনি বইমেলা’র আয়োজন করে সিপিএম ও তাদের ছাত্র সংগঠন এসএফআই। তবে পুলিশি বাধা মিলতেই এলাকায় ছড়ায় উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআই সদস্যরা। কয়েকজনকে প্রিজন ভ্যানে পর্যন্ত তোলা হয়। এমনকি প্রতিবাদ জানাতে পথে বই সাজিয়েও বসে পড়েন সকল আন্দোলনকারী।

চলতি বছরের দুর্গাপূজোয় চোরবাগান বিপর্যয়ের পাশাপাশি আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছিল বামেদের বুকস্টলে হামলা। বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে বাধা দেওয়া এবং স্টল ভাঙচুরের অভিযোগ তোলা হয় সিপিএমের তরফ থেকে। যদিও শাসকদলের নেতারা বামেদের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেন এবং পাল্টা তাদের দিকেই অভিযোগের আঙ্গুল তোলেন। বামেদের স্টলে হামলা নিয়ে আদালতে মামলাও চলছে।

যেভাবে পূজোজুড়ে রাজ্যের নানা প্রান্তে বামেদের স্টলে হামলা চলেছে, তার প্রতিবাদ জানাতে ১৭ থেকে ১৯ নভেম্বর কলেজ স্ট্রিটে অবস্থিত মহাবোধি সোসাইটি হলের সামনে ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে মিনি বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় বামেরা। তাদের দাবি, কর্মসূচির জন্য পুলিশের অনুমতি পর্যন্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে নানা ধরনের বই নিয়ে বসার বন্দোবস্ত করা হচ্ছিল।

তবে প্রথম দিনই বাঁধার মুখে পড়লেন এসএফআই সদস্যরা। অভিযোগ, স্টল সাজাতে বাধা সৃষ্টি করে পুলিশ। তাঁদের সঙ্গে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে দীর্ঘক্ষণ কথা বললেও সমস্যার সমাধান হয়নি। এরপরই স্টল বসাতে না দেওয়ার প্রতিবাদ জানাতে কলেজ স্ট্রিটের রাস্তাতেই বই সাজিয়ে বসে পড়েন এসএফআই সদস্যরা, যার জেরে খানিকক্ষণের জন্য থমকে যায় যান চলাচল। পুলিশ তাঁদের তুলতে গেলে শুরু হয় দু’পক্ষের ধস্তাধস্তি। পুলিশের দাবি, কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার পর দেবাঞ্জন ফেসবুক পোস্টে প্রশাসনকে একহাত নিয়ে জানিয়েছেন, “আমাদের হাতিয়ার বই, বই, আরো বই, আরো বই। যুদ্ধে অবতীর্ণ হও সবাই।”

সর্বাধিক পাঠিত

‘বই হাতেই গণতান্ত্রিক পথে লড়াই’, মুক্তি পেয়ে হুঁশিয়ারি এসএফআই নেতৃত্বের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘মিনি বইমেলা’ ঘিরে কলেজ স্ট্রিটে উত্তেজনা, পুলিশ-এসএফআইয়ের ধস্তাধস্তি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার