২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডাবগ্রামে তরুণীর রহস্যমৃত্যু, মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ!

শিলিগুড়ি: ডাবগ্রামে ২৩ বছরের তরুণী তানিশা ঘোষের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে নিজের ঘর থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তানিশার মা দীপশিখা ঘোষের বিরুদ্ধে খুনের সন্দেহ প্রকাশ করেছে পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তানিশা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর চিকিৎসার জন্য পরিবারের তরফে বিভিন্ন জায়গায় চেষ্টা করা হলেও বিশেষ উন্নতি হয়নি বলে দাবি।
বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ তানিশার ঠাকুমা গৌরী ঘোষ ঘরে গিয়ে তাঁকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর নাতি দীপঙ্করকে খবর দেন। পরিবারের দাবি, তানিশার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
তানিশার মৃত্যুর পর ঠাকুমা গৌরী ঘোষ অভিযোগ করেন, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। পরিবারের আরও দাবি, ঘটনার পর থেকেই দীপশিখা ঘোষ বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। যদিও অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

কার্তিক পুজোর মেলায় রক্তাক্ত বিজেপি নেতা, পিটিয়ে খুনের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডাবগ্রামে তরুণীর রহস্যমৃত্যু, মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ!

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার