১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৩০ আশ্বিন ১৪৩৩
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৩০ আশ্বিন ১৪৩৩

মহিলাদের উদ্যোগে প্রথম দুর্গাপুজো, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী।

সৈয়দ মফিজুল হোদা, ইন্দাস : ইন্দাস ব্লকের শাশপুর অঞ্চলের শাশপুর মাতৃশক্তি মহিলা কমিটির উদ্যোগে এবারই প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছে। অল্প সময়ের মধ্যেই মহিলারা জোটবদ্ধভাবে এই পুজোর আয়োজন করেছেন। আজ সেই পুজো মণ্ডপ পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের বন, সমবায় ও পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় দিবাকর ঘরামী। পাশাপাশি এলাকার অসহায় মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন রাজ্যের প্রতিমন্ত্রী। এদিনের এই পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী, ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক চয়ন কুমার ঘোষ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা নেত্রী গঙ্গামনি রায়, ইন্দাস মণ্ডল-১ এর সভাপতি উত্তম সরকার, ইন্দাস ২ নম্বর মন্ডলের মহিলা সভানেত্রী প্রিয়াঙ্কা ধাড়া, মিলন মাঝি সহ মহিলা পুজো কমিটির সদস্যরা। রাজ্যের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী বলেন, “উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, একাধিক পুজো উদ্বোধন থাকার জন্য আসতে পারিনি। কথা দিয়েছিলাম একদিন হলেও আসবো, তাই আজ আসতে পেরেছি। খুব ভালো লাগছে।” এই নতুন মহিলা পরিচালিত পুজো কমিটিকে রাজ্য সরকারের তরফ থেকে অনুদান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান নতুন পুজো কমিটিগুলিকে সহযোগিতা করার জন্য।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মহিলাদের উদ্যোগে প্রথম দুর্গাপুজো, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী।

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, শনিবার