১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

আগের সরকারের আমলে মেলেনি, রাজনগরে উন্নত জাতের বীজ পেয়ে আপ্লুত কৃষকরা

  • নতুন গতি
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
  • 15
খান আরশাদ, বীরভূম: রবি মরসুমকে সামনে রেখে NMEO-OS প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে সরিষার উন্নত বীজ বিতরণ শুরু করল কৃষি দপ্তর।  বুধবার রাজনগর ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে কয়েক হাজার কৃষকের হাতে সরিষার উন্নত বীজ বিতরণ করা হল। পাশাপাশি প্রত্যেক চাষীকে অণুখাদ্য ও পোকা মাকড় নিরাময়ের জন্য নিম তেল বিতরণ করা হলো। এগুলি হাতে পেয়ে সব কৃষকের মুখেই ফুটল হাসি। প্রত্যেকের মুখেই একই কথা, বিগত সরকারের আমলে এগুলো আমরা কিছুই পাইনি, আজ পেলাম অনেকটাই উপকার হবে বলে জানান কৃষক উত্তম চক্রবর্তী, শুভেন্দু মন্ডল, কালো সোরেন, চন্দন সাহা। রাজনগর ব্লক সহ কৃষি-অধিকর্তা অভিজিৎ মন্ডল এই বিষয়ে জানান, এবার সরিষার হাই-ইয়েল্ডিং ভ্যারাইটি যেমন ‘PM-28, PM-29’ সহ বেশ কয়েকটি উন্নত জাতের বীজ প্রদর্শনী ক্ষেত্রের জন্য কৃষকদের দেওয়া হচ্ছে। পঞ্চায়েত সমিতিতে মিটিংয়ের মাধ্যমে আলোচনার ভিত্তিতেই উপভোক্তা বা বেনিফিশিয়ারি নির্বাচন করা হয়েছে। সেই নির্বাচিত কৃষকরাই বীজ সংগ্রহ করতে আসছেন। বীজ বিতরণ গত ৩-৪ দিন ধরেই চলছে। কাল থেকে ছুটি শুরু হয়ে যাবে বলে আজ ভিড় অনেকটাই বেশি। আমাদের কাছে যে পরিমাণ বীজ মজুত আছে এবং যে এরিয়া প্ল্যান করা হয়েছে, সেই অনুযায়ী মাস্টার রোলের ভিত্তিতে কৃষকদের হাতে বীজ তুলে দেওয়া হচ্ছে।”

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগের সরকারের আমলে মেলেনি, রাজনগরে উন্নত জাতের বীজ পেয়ে আপ্লুত কৃষকরা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার