অসিম আক্রাম, সুতি: মাদক পাচারের গোপন ছক ভেস্তে দিল সুতি থানার পুলিশ। চাঁদের মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১,০৫০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ধৃতদের নাম বাবর আলি (৪৬), জোনাব আলি (২৮) ও শামীম মহলদার (৩০)। তিনজনেরই বাড়ি সুতি থানার মালোপাড়া ছাবঘাটি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ফেনসিডিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোথা থেকে মাদক আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ
নতুন গতি 

















