২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মাংস কাটার অভিযোগে রণক্ষেত্র শিলিগুড়ি, পুলিশের গাড়িতে ভাঙচুর

শিলিগুড়ি: কারখানার আড়ালে বেআইনিভাবে প্রাণীর মাংস কাটার অভিযোগ ঘিরে বুধবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত দাঁড় ড্যামরাগুড়ি এলাকা। অভিযোগ যাচাই করতে গিয়ে স্থানীয়দের একাংশের সঙ্গে বজরং দলের সদস্যদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরাও। ভাঙচুর করা হয় পুলিশের একাধিক গাড়ি। ঘটনায় পুলিশকর্মী ও বজরং দলের সদস্য-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বজরং দলের আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিংয়ের দাবি, ওই এলাকার একটি কারখানায় বেআইনিভাবে প্রাণীর মাংস কাটার খবর পেয়ে তাঁরা প্রধাননগর থানায় বিষয়টি জানান। এরপর পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যান তাঁরা। প্রাথমিকভাবে তদন্তের পর ফেরার সময় কারখানার মালিকের উস্কানিতে স্থানীয়দের একাংশ তাঁদের ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ। রিঙ্কির দাবি, তাঁকে বাঁচাতে গিয়ে সংগঠনের একাধিক সদস্য আহত হন।
অন্যদিকে, বজরং দলের নেতা অমিত গুপ্তার অভিযোগ, তাঁদের দুই সদস্যকে ঘটনাস্থলে আটকে রাখা হয়েছিল। পুলিশের দুটি গাড়ি, একটি পণ্যবাহী গাড়ি এবং একটি অটো ভাঙচুর করা হয়েছে বলেও দাবি সংগঠনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
তবে কারখানায় কী কাজ চলছিল এবং মাংস কাটার অভিযোগের সত্যতা কতটা, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাংস কাটার অভিযোগে রণক্ষেত্র শিলিগুড়ি, পুলিশের গাড়িতে ভাঙচুর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার