২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের নিয়োগ দুর্নীতিতে বড় ধাক্কা, ৬ ঘণ্টার জেরার পর গ্রেপ্তার কর্মী

মালদা: রেলের নিয়োগ দুর্নীতির তদন্তে বড়সড় পদক্ষেপ সিবিআইয়ের। প্রায় ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর উমাশঙ্কর পান্ডে নামে এক রেলকর্মীকে গ্রেপ্তার করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদার বিভাগীয় রেল আধিকারিকের দপ্তরে এই অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে অভিযুক্তের আবাসনেও তল্লাশি চালিয়ে কোয়ার্টার সিল করে দেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের ঝলঝলিয়ায় পূর্ব রেলের মালদা ডিভিশনের বিভাগীয় রেল আধিকারিকের দপ্তরে কর্মরত ছিলেন উমাশঙ্কর। তিনি ওই দপ্তরের সুপারিনটেনডেন্ট পদে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিবিআইয়ের বিশেষ দল তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রায় ছ’ঘণ্টা জেরার পর রাত পৌনে এগারোটা নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয়।
চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া-সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গ্রেপ্তারের পর তাঁর কোয়ার্টারে তল্লাশি চালিয়ে সেটি সিল করে দেওয়া হয়।
নিয়োগ দুর্নীতিতে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সিবিআই বা পূর্ব রেল কর্তৃপক্ষ।

রক্তদানে এগিয়ে মহিলারাও, কমরুলে প্রাণ বাঁচানোর সঙ্গে সবুজের শপথ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রেলের নিয়োগ দুর্নীতিতে বড় ধাক্কা, ৬ ঘণ্টার জেরার পর গ্রেপ্তার কর্মী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার