২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিবাহ রুখতে প্রশাসনের শপথ, সচেতনতার বার্তা ইটাহারে

তাজিমুল হক, উত্তর দিনাজপুর: বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হল ইটাহার ব্লক ও পুলিশ প্রশাসন। শুক্রবার, ২৭ নভেম্বর, ইটাহার ব্লক প্রাঙ্গণের সভাকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে ব্লকের বিভিন্ন এলাকার ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত, অঙ্গনওয়াড়ি কর্মী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। গ্রাম থেকে শহর—সর্বত্র বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি এই সামাজিক ব্যাধি নির্মূলে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়। এদিন উপস্থিত সকলকে বাল্যবিবাহ রোধে শপথবাক্য পাঠ করানো হয়।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও দিলওয়ার হোসেন, ইটাহার থানার সাব-ইনস্পেক্টর রেশব দে, ব্লক যুব আধিকারিক মনোজ প্রসাদ সাহা, সিআই ময়ূখ চক্রবর্তী, বিশিষ্ট ব্যক্তি উজ্জ্বল বর্মন, ব্লক মেডিক্যাল অফিসার অব হেলথ অধীর কুমার পাল, ইওএমই লিটল সরকার-সহ অন্যান্য আধিকারিকরা। প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে শিবিরে উপস্থিত বিভিন্ন স্তরের প্রতিনিধিদের মধ্যে সচেতনতা প্রসারের বার্তা দেওয়া হয়।

রক্তদানে এগিয়ে মহিলারাও, কমরুলে প্রাণ বাঁচানোর সঙ্গে সবুজের শপথ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাল্যবিবাহ রুখতে প্রশাসনের শপথ, সচেতনতার বার্তা ইটাহারে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার