২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ও প্রসূতির খাবার নিয়ে কড়া প্রশাসন, চাঁচলে ছ’টি ব্লকে বিশেষ অভিযান

মালদা: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসূতিদের পুষ্টিকর খাবার সরবরাহে কোনও গাফিলতি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে চাঁচল মহকুমাজুড়ে বিশেষ পরিদর্শন অভিযান শুরু করল প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মহকুমার ছ’টি ব্লকের বিভিন্ন শিশু বিকাশ কেন্দ্রে সরেজমিনে পরিদর্শনে নামেন প্রশাসনিক আধিকারিকরা।
চাঁচল, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর ও সুরতপুর-সহ একাধিক এলাকার কেন্দ্রে এই অভিযান চালানো হয়। চাঁচলের মহকুমাশাসক তথা জেলা প্রশাসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিরঞ্জন বিশ্বাসের নেতৃত্বে প্রতিনিধি দল বিভিন্ন কেন্দ্রে পৌঁছে খাদ্যসামগ্রীর বণ্টন, খাবারের গুণমান এবং পরিকাঠামো খতিয়ে দেখে। পাশাপাশি কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ ও কাজের সমস্যার বিষয়েও খোঁজ নেন আধিকারিকরা।
সুরতপুর শিশু আলয়ের কর্মী চন্দ্রা ঘোষ জানান, আধিকারিকরা খাবারের গুণমান, শিশুদের পরিষেবা এবং কর্মীদের সমস্যার বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়েছেন। এই উদ্যোগে পরিষেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিরঞ্জন বিশ্বাস জানান, শিশু ও প্রসূতিরা যাতে সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতেই এই নজরদারি। কোনও ঘাটতি বা অনিয়ম ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি মালদার একটি কেন্দ্রে চাল পাচারের অভিযোগ ওঠার পর খাদ্য সরবরাহ ব্যবস্থায় প্রশাসনের এই কড়া নজরদারি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিশু ও প্রসূতির খাবার নিয়ে কড়া প্রশাসন, চাঁচলে ছ’টি ব্লকে বিশেষ অভিযান

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার