২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে ট্রাফিক পুলিশের, শেঠ শ্রীলাল মার্কেটে সরানো হল বেআইনি দখল

শিলিগুড়ি: শহরের যানজট সমস্যা কমাতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করতে ফের সক্রিয় হল ট্রাফিক পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ির অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা শেঠ শ্রীলাল মার্কেট সংলগ্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।
অভিযানে ফুটপাতের উপর বেআইনিভাবে দখল করে রাখা বিভিন্ন সামগ্রী সরিয়ে দেওয়ার উদ্যোগ নেন ট্রাফিক পুলিশের কর্মীরা। দীর্ঘদিন ধরেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা ও সামগ্রী রাখার অভিযোগ উঠছে। এর ফলে একদিকে যেমন পথচারীদের ফুটপাত ছেড়ে মূল রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, অন্যদিকে যানজটের সমস্যাও বাড়ছে।
শহরের ব্যস্ততম এলাকাগুলিতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নিরাপদে চলাচলের সুযোগ করে দিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। তবে শুধু একদিনের অভিযান নয়, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও ধারাবাহিক পদক্ষেপের দাবি উঠছে।
ট্রাফিক পুলিশের এই উদ্যোগে সাময়িক স্বস্তি মিললেও শহরের সর্বত্র ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয় কি না, এখন সেটাই দেখার।

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে ট্রাফিক পুলিশের, শেঠ শ্রীলাল মার্কেটে সরানো হল বেআইনি দখল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার