২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্রের গোপনীয়তা নিয়ে ছিনিমিনি! গ্রুপ-ডি কর্মীদের দিয়ে খাম খোলালেন অধ্যক্ষ

জলপাইগুড়ি: পরীক্ষার প্রশ্নপত্র খোলার নিয়ম ভাঙার অভিযোগ ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ির প্রসন্নদেবী মহিলা কলেজ। কলেজের অধ্যক্ষ সমাপ্তি সাহার বিরুদ্ধে নিয়ম না মেনে গ্রুপ-ডি কর্মীদের দিয়ে প্রশ্নপত্রের খাম খোলানোর অভিযোগ উঠেছে। ঘটনায় তদন্তে নেমেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।
বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় ও পঞ্চম সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে। অভিযোগ, পরীক্ষার প্রশ্নপত্রের খাম খোলার সময় কলেজের পরীক্ষা কমিটির সদস্যদের উপস্থিতি এবং তাঁদের স্বাক্ষর ও সময় উল্লেখ করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। পরিবর্তে গ্রুপ-ডি কর্মীদের দিয়ে খাম খোলানো হয়। দুই দফার পরীক্ষাতেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভ ছড়ায় অধ্যাপকদের মধ্যে। খবর পৌঁছতেই কলেজে তদন্তে আসেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কয়েকজন আধিকারিক। সাদা পোশাকে আসেন কোতোয়ালি থানার দুই আধিকারিকও।
ইতিহাসের অধ্যাপক রূপন সরকারের অভিযোগ, নিয়ম না মেনে খাম খোলায় প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা তৈরি হতে পারে। অধ্যাপক কবিতা ঘোষালের মতে, অধ্যক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিবাদের মধ্যে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সমাপ্তি সাহা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক অনন্তদেব অধিকারী জানান, বিষয়টি শুনেছেন। বৃহস্পতিবার খোঁজ নেবেন।

হাসিনা ফিরবেন, তাই কি ফিরছেন নেতারাও? মহদিপুর সীমান্তে চাঞ্চল্য

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রশ্নপত্রের গোপনীয়তা নিয়ে ছিনিমিনি! গ্রুপ-ডি কর্মীদের দিয়ে খাম খোলালেন অধ্যক্ষ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার