২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান রক্ষার ডাক! শিলিগুড়ির রাজপথে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

শিলিগুড়ি, ২৬ নভেম্বর: ‘সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ির রাজপথে প্রতিবাদ মিছিল করল জাতীয় কংগ্রেস। সংবিধানের মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে বুধবার শহরের বাঘাযতীন পার্ক থেকে এই মিছিল শুরু হয়।
দুপুর থেকেই বাঘাযতীন পার্কে জড়ো হতে থাকেন কংগ্রেসের নেতা-কর্মীরা। পরে দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে পা মেলান জেলা, ব্লক ও ওয়ার্ড স্তরের নেতা-কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি সুবিন ভৌমিক-সহ দলের একাধিক নেতৃত্ব। মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের কর্মীরাও সামনের সারিতে থেকে মিছিলে অংশ নেন।
বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া মিছিলটি শিলিগুড়ির প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে। গোটা পথজুড়ে সংবিধান রক্ষা ও দেশ বাঁচানোর দাবিতে কংগ্রেস কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ। মিছিলকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয়।

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সংবিধান রক্ষার ডাক! শিলিগুড়ির রাজপথে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার