১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

কন্যাসন্তান জন্মাতেই আত্মহত্যার চেষ্টা? পুরুলিয়া মেডিক্যালে চারতলা থেকে ঝাঁপ যুবকের!

  • নতুন গতি
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
  • 18

পুরুলিয়া: পুরুলিয়া মেডিক্যাল কলেজের সদর ক্যাম্পাসে লিফটের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবারের এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করানো হয়েছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যুবকের বাড়ি পুরুলিয়ার আড়ষা থানা এলাকায়। তিন দিন আগে তাঁর স্ত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তিনি এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ, রবিবার লিফটের দরজা খুলে ফাঁকা জায়গায় ঝাঁপ দেন ওই যুবক। শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। পরে পুলিশ ও দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করেন।
পরিবার ও হাসপাতালের একটি সূত্রের দাবি, কন্যাসন্তানের জন্মের পর থেকেই ওই যুবক মনমরা ছিলেন। এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। এমনকি নিজের মাথা ফাটিয়ে হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, ঘটনার সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন। কন্যাসন্তানের জন্মের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুরুলিয়া মেডিক্যাল কলেজের এমএসভিপি সুকমল বিষই বলেন, “লিফটের গেট ভেঙে এক যুবক ঝাঁপ দিয়েছেন বলে খবর পেয়েছি। তাঁর মানসিক সমস্যা রয়েছে বলেই মনে হচ্ছে। বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে।”

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কন্যাসন্তান জন্মাতেই আত্মহত্যার চেষ্টা? পুরুলিয়া মেডিক্যালে চারতলা থেকে ঝাঁপ যুবকের!

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার