১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

পুজোর আগে খাদ্য সুরক্ষায় কড়া নজর, হোটেল-রেস্তরাঁ মালিকদের সতর্কবার্তা

  • নতুন গতি
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
  • 20
মালদা: পুজোর মরশুমে হোটেল ও রেস্তরাঁয় স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে খাদ্য সুরক্ষায় জোর দিল প্রশাসন। এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় মালদা শহরের একটি বেসরকারি হোটেলে হোটেল-রেস্তরাঁ মালিকদের নিয়ে খাদ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মালদা জেলা হোটেল ও রেস্তরাঁ মালিক কল্যাণ সমিতি এবং খাদ্য সুরক্ষা দফতরের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দিলীপ আগরওয়ালা, সম্পাদক মলয় শেঠ, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ রহমান, খাদ্য সুরক্ষা আধিকারিক প্রশান্ত বৈদিক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ অমিতাভ মণ্ডল-সহ অন্যান্যরা।
কর্মশালায় রান্নাঘরের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, রান্নার সময় মাথায় টুপি ব্যবহার এবং উন্নত মানের তেল দিয়ে খাবার তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রান্নার জায়গা বাড়ির রান্নাঘরের মতো পরিষ্কার-পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখার পরামর্শও দেওয়া হয়।
আয়োজকদের বক্তব্য, শুধু খাবারের গুণমান বজায় রাখাই নয়, গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষাও হোটেল ও রেস্তরাঁর অন্যতম দায়িত্ব। পুজোর মরশুমে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মালিকদের সচেতন করতেই এই কর্মশালার উদ্যোগ।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুজোর আগে খাদ্য সুরক্ষায় কড়া নজর, হোটেল-রেস্তরাঁ মালিকদের সতর্কবার্তা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার