০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

৮০ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো মেমারি জামিয়া ক্যাম্পাসে

নিজস্ব সাংবাদাতা : বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ জনাব হাফেয গোলাম আহমাদ মোর্তজা রহ. প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম মেমারি ক্যাম্পাসে ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো। সকাল ৭:৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন মেমারি জামিয়ার একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান জনাব মুফতী তালেবুল্লাহ্ কাসেমী ।
এদিন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জামিয়ার ছাত্রদের বিষয়ভিত্তিক বক্তব্য, আবৃত্তি, কবিতা, দেশাত্মবোধক সংগীত প্রভৃতি পরিবেশনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়ার অধ্যক্ষ ক্বারী শামসুদ্দীন আহমাদ, সম্পাদক কাজী মুহাম্মাদ ইয়াসীন প্রমুখ।

৩৫০ বছরের ছয় বুড়োর পুজো, আজও অটুট উন্মাদনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৮০ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো মেমারি জামিয়া ক্যাম্পাসে

আপডেট : ১৫ অগাস্ট ২০২৬, শনিবার