০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

আদিবাসীদের ‘ভেড়চাল’ মন্তব্যের প্রতিবাদ; বীরভূমের বিভিন্ন থানায় বিজেপি সাংসদের বিরুদ্ধে ডেপুটেশন

খান আরশাদ, বীরভূম:

বিশ্ব আদিবাসী দিবস ও আদিবাসী সমাজ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজস্থানের বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ মদন রাঠোরের বিরুদ্ধে বীরভূমের একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের করল সামাজিক সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’। সোমবার বীরভূম জেলা পারগনা খোকা সরেনের নেতৃত্বে জেলার বিভিন্ন থানায় ডেপুটেশন প্রদান করা হয়। জেলার লোকপুর, রাজনগর ও চন্দ্রপুর-সহ বিভিন্ন থানায় স্মারকলিপি প্রদান করে বিজেপি সাংসদের শাস্তির দাবি জানানো হয়।

সংগঠনের অভিযোগ, গত ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালনকে ‘ভেড়চাল’ বলে কটাক্ষ করেন সাংসদ মদন রাঠোর এবং ভারতের সঙ্গে এই আদিবাসী দিবসের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন। এতে দেশের প্রায় ১২ কোটি আদিবাসী মানুষের আত্মমর্যাদা ও ভাবাবেগে আঘাত লেগেছে বলে আদিবাসী সংগঠনের দাবি। এরই পরিপ্রেক্ষিতে বীরভূমের রাজনগর থানা ও চন্দ্রপুর থানায় আদিবাসী সংগঠনের ব্লক সভাপতি ভুপাল পাউরিয়া এবং খয়রাশোল ব্লকের লোকপুর থানায় সংগঠনের খয়রাশোল মুলুকের পরগনা বাবা রবিলাল হেমব্রমের নেতৃত্বে স্মারকলিপি দেওয়া হয়। নেতৃবৃন্দের বক্তব্য, তিলকা মাঝি, বিরসা মুন্ডা, সিধু-কানুর আত্মবলিদান ও দেশের প্রাকৃতিক সম্পদে আদিবাসীদের অবদান অনস্বীকার্য। অবিলম্বে মদন রাঠোরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পুলিশ প্রশাসনকে তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিতে হবে।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আদিবাসীদের ‘ভেড়চাল’ মন্তব্যের প্রতিবাদ; বীরভূমের বিভিন্ন থানায় বিজেপি সাংসদের বিরুদ্ধে ডেপুটেশন

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার