০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

টেনিসের হল অব ফেমে জায়গা করে নিলেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার

স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে জায়গা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টের অনুষ্ঠানে তাকে এই সম্মানে ভূষিত করা হয়। ২০টি গ্র্যান্ড স্লাম জেতা ফেদেরার এই অনুষ্ঠানে আবেগময় বক্তব্য দেন।
চ্যানেল নিউজএশিয়ার প্রতিবেদন অনুযায়ী, ফেদেরারের সঙ্গে এবার হল অব ফেমে জায়গা পেয়েছেন সাংবাদিক ও ধারাভাষ্যকার মেরি কারিলো। ফেদেরার বলেছেন, এই সম্মান তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি। তিনি বলেছেন, ‘খ্যাতি কখনোই আমার লক্ষ্য ছিল না। আমি চেয়েছিলাম এমন কিছুর জন্য জীবন উৎসর্গ করতে, যা আমি ভালোবাসি। আর সেই ভালোবাসা যাদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়, তাদের পাশে থাকতে চেয়েছিলাম।’
২০২২ সালে ফেদেরার অবসর নেন। ততদিনে তিনি জিতেছেন ১০৩টি এটিপি ট্যুর শিরোপা। উইম্বলডন তিনি জিতেছেন আটবার। পুরুষদের মধ্যে এটাই সর্বোচ্চ। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন ছয়বার, ইউএস ওপেন পাঁচবার এবং ফ্রেঞ্চ ওপেন একবার জিতেছেন তিনি। বিশ্ব র‍্যাংকিংয়ের শীর্ষে তিনি ছিলেন মোট ৩১০ সপ্তাহ।
ফেদেরার নিজেও নিজের লম্বা ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘ভিন্ন ভিন্ন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। এই তালিকায় আছেন আন্দ্রে আগাসি, লেটন হিউইট, অ্যান্ডি রডিক, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।’
খেলা ছেড়ে দিলেও ভিন্নভাবে টেনিসের সঙ্গে যোগটা থেকেই যাবে তার। ফেদেরার বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে সময় শেষ হলেও টেনিসের সঙ্গে পরিবার, বন্ধুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার যোগ থেকেই যাবে।’

পাকিস্তানের রেকর্ডের সমকক্ষ জার্মানি: পুরুষদের হকি বিশ্বকাপ বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

টেনিসের হল অব ফেমে জায়গা করে নিলেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার