২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১১ কার্তিক ১৪৩৩

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে ঘোরালো পুলিশ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সরশুনা কাণ্ডে এবার ধৃতদের (প্রেমিকার বাবা, মামা সহ ৩ জনকে), পুনর্নিমাণের জন্য নিয়ে যাওয়ার সময়ে, কোমরে দড়ি বেঁধে খালি গায়ে ঘোরাল পুলিশ। এলাকাবাসীদের তরফ থেকে তাঁদের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ তারিখ সরশুনার থানার এক তরুণ স্থানীয় খালপাড় মাঠে দেখা করেন তাঁর নাবালিকা প্রেমিকার সঙ্গে। কিছুটা দূরে ছিলেন তরুণের এক বন্ধু। সেখানে নাবালিকাকে চুম্বন করেন তরুণ বলে দাবি। ঘনিষ্ঠ অবস্থায় দুজনকে দেখে ফেলেন নাবালিকার মামার এক বন্ধু এবং তিনি বিষয়টি নাবালিকার পরিবারকে জানালে নাবালিকার মা, বাবা ও মামা তরুণ ও তাঁর বন্ধুকে ডেকে তাঁদের হেনস্তা করা বলে অভিযোগ।

এরপর ডাকা হয় তরুণের বাবকে এবং তাঁকে বলা হয়, তাঁরা রাস্তায় নগ্ন হয়ে না হাঁটলে গুলি করা হবে তাঁকে। নগ্ন অবস্থায় তিনজনকে তাঁদের বাড়ির সামনের গলিতে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় প্রায় ৫০ মিটার পর্যন্ত। ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। নাবালিকার মা, বাবা ও মামাকে গ্রেপ্তার করে সরশুনা থানার পুলিশ। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এবার তদন্তের জন্য সেই এলাকাতেই প্রেমিকার বাবা, মামা সহ ৩ জনকে কোমরে দড়ি বেঁধে খালি গায়ে ঘোরাল পুলিশ।

চাপ বাড়ল সুমিতের! মাটি চুরি মামলায় শোন অ্যারেস্ট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে ঘোরালো পুলিশ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার