৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩

বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মেমারি থেকে গ্রেফতার ৫,পেশ আদালতে

নূর আহমেদ, নতুন গতি, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারির পালশিট ভৈটা আদিবাসী পাড়ায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ আচমকা অভিযান চালিয়ে ১০৫ লিটার অবৈধ মদসহ তিন তরুণকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে আশিস মাঝি (২৮) ও সাগর বাউরি(২৮) বাড়ি শক্তিগড়ের পুতুন্ডা এবং সুদীপ রায় ওরফে নোনার (২০) বাড়ি হাটগোবিন্দপুর এলাকায়। অপরদিকে শেখপুর ব্রিজের কাছ থেকে, পুলিশ গতকাল অভিযুক্ত আরও দুইজনকে গ্রেফতার করে। ধৃতদের বাড়ি জামালপুরে কৃষ্ণচন্দ্রপুর এলাকায়। তাদের নাম বাপন সরেন ও সাম্ভাকে কিস্কু, দুজনেরই বয়স ২৬ বছর। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত বাপন ও সাম্ভা জামালপুরে ঝুলন উপলক্ষ্যে আয়োজিত মেলাতে বিক্রির উদ্দেশ্যে গোপন ভাবে মদ পাচার করে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ওই দুজনকেও গতকাল গ্রেফতার করে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমিয়ে চলা এই বেআইনি মদের কারবারে অল্পবয়সি যুবকদের জড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পড়াশোনা বা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন গড়ার বয়সে যুবসমাজ কীভাবে এই ধরনের বেআইনি ও অন্ধকার জগতে পা বাড়াচ্ছে, তা নিয়ে সচেতনমহলে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মেমারি থানার পুলিশ ইতিমধ্যেই তাদের বর্ধমান আদালতে পেশ করেছে।

নজরুলের অর্ধশত প্রয়াণ বর্ষে কলকাতায় পদযাত্রা ও স্মরণ সভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মেমারি থেকে গ্রেফতার ৫,পেশ আদালতে

আপডেট : ৩০ অগাস্ট ২০২৬, রবিবার