০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩

পুজোর আগে গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

কলকাতা: পুজোর আগে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডারপিছু ৯.৫০ টাকা বাড়ানো হয়েছে। তবে গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। নতুন দাম কার্যকর হওয়ায় উৎসবের মরশুমে হোটেল, রেস্তরাঁ-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রতি মাসের প্রথম দিনে সাধারণত এলপিজির দাম পর্যালোচনা করা হয়। গত দু’মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমার পর সেপ্টেম্বরের শুরুতেই ফের মূল্যবৃদ্ধি হল। আগস্টে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০৫ টাকা কমেছিল। সেই তুলনায় এবারের বৃদ্ধি তুলনামূলকভাবে কম।
কলকাতায় আগস্টে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২৮৭২.৫০ টাকা। ৯.৫০ টাকা বৃদ্ধির পর তা হয়েছে ২৮৮২ টাকা। দিল্লিতে দাম ২৭৩৮ টাকা এবং চেন্নাইয়ে ২৯০৬ টাকা।
মূলত হোটেল, রেস্তরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় এই সিলিন্ডার। এর আগে ইরান সংকটের জেরে টানা মূল্যবৃদ্ধিতে ব্যবসায়িক খরচ বেড়েছিল। উৎসবের মরশুমে হোটেল-রেস্তরাঁয় ভিড় বাড়লে সেই বাড়তি খরচের প্রভাব পড়তে পারে খাবারের দামে। ফলে পুজোর আগে ফের চাপ বাড়ার আশঙ্কা ব্যবসায়ী মহলে।
সর্বাধিক পাঠিত

ভারতে থাকা তামিল শরণার্থীদের দেশে ফেরার পথ সহজ করল শ্রীলঙ্কা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুজোর আগে গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার