০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩

নবান্নের দুয়ারে বঞ্চিত ‘জেন জি’, ২-৩ সেপ্টেম্বর ধর্না মন্দিরতলায়

কলকাতা: নিয়োগ ও ন্যায্য অধিকারের দাবিতে এবার নবান্নের দুয়ারে আন্দোলনের ডাক দিলেন বঞ্চিত ‘জেন জি’রা। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ-এর পক্ষ থেকে আগামী ২ ও ৩ সেপ্টেম্বর, বুধবার ও বৃহস্পতিবার, মন্দিরতলায় ধর্না কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারাদের ন্যায্য অধিকার এবং স্থায়ী সমাধানের দাবিতেই এই কর্মসূচি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বঞ্চিতদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য ও সহমর্মী নাগরিকদেরও কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্নায় প্রায় ১০ হাজার বঞ্চিত ‘জেন জি’-র উপস্থিতির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে তাঁদের দাবি জোরালোভাবে তুলে ধরাই মূল উদ্দেশ্য।
সংগঠনের অন্যতম আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন, “তৎকালীন বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে আন্দোলনের রূপরেখা নিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে প্রতিনিধিদলের বৈঠকের মাধ্যমে স্থায়ী সমাধান চাই। সেই দাবিই সরকারের দৃষ্টিগোচরে আনতে এই ধর্না কর্মসূচি।”
সর্বাধিক পাঠিত

ভারতে থাকা তামিল শরণার্থীদের দেশে ফেরার পথ সহজ করল শ্রীলঙ্কা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নবান্নের দুয়ারে বঞ্চিত ‘জেন জি’, ২-৩ সেপ্টেম্বর ধর্না মন্দিরতলায়

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার