নিজস্ব সাংবাদাতা, নতুন গতি,বর্ধমান: বুধবার বর্ধমান সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো রাখি বন্ধন উৎসব। সংস্থার সভাঘর, অফিস চত্বর ও সামনের রাস্তায় এই উৎসব হয়। ১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর যে ঐতিহাসিক রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন, সেই স্মৃতিকে স্মরণ করেই প্রতি বছর বাংলাজুড়ে এই উৎসব পালিত হয়। এদিন সংস্থার এক সদস্যা বিশিষ্ট সমাজসেবী সেখ মনোয়ার হোসেনকে রাখি পরান। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক রণেন শীল সহ অন্যান্য সদস্যরা।
১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩
BREAKING :
বর্ধমানে সেন্ট জন্স অ্যাম্বুলেন্সের উদ্যোগে রাখি বন্ধন উৎসব।
-
নতুন গতি - আপডেট : ২৮ অগাস্ট ২০২৬, শুক্রবার
- 160
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























