০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩

মেসির অবসরের পর এবার স্কালোনির ভবিষ্যৎ নিয়েও চিন্তা

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এখন আর্জেন্টিনার নতুন মুখ কে হবে, সেটাই বড় প্রশ্ন। কারন, মেসির অবসর আর্জেন্টিনা ফুটবলের জন্য একটা বড় বাঁকবদলের মুহূর্ত। ঠিক যেমন একসময় দিয়েগো ম্যারাডোনার অবসরের পর হয়েছিল।
মেসির অবসরের পর আরেকটা প্রশ্নও জোরালো হয়েছে। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি কি আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন?
কারন, স্পেনের কাছে ফাইনাল হারার পর স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, ‘আমি ডিসেম্বর পর্যন্ত থাকব। এরপর আমি সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কথা বলব। আমার ইচ্ছা একটু বিশ্রাম নেওয়া এবং থেমে যাওয়া।’
এই কথার পরেই মেসির অবসরের খবর এলো। এতে পুরো পরিস্থিতিই আরও জটিল হয়ে উঠেছে। কারণ স্কালোনির হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। তাকে ছাড়া নতুন করে সব শুরু করাটা কঠিন হবে বলেই ধারণা।
তবে ভালো দিক হলো, আর্জেন্টিনার হাতে এখন বিশ্বচ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের একটা শক্ত ভিত্তি আছে। ২০১৮ বিশ্বকাপের পর যেমন প্রায় শূন্য থেকে শুরু করতে হয়েছিল, এবার পরিস্থিতি তেমন নয়। তবুও স্কালোনি না থাকলে পুরো চিত্রটা বদলে যাবে বলে মনে করা হচ্ছে।
স্কালোনির চুক্তি আছে ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই তাকে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের ফিফা উইন্ডোতে দলের দায়িত্ব সামলাতে হবে। আগামী রবিবার তাকে নতুন স্কোয়াডের প্রাথমিক তালিকা দিতে হবে। আর এবারই প্রথম সেই তালিকায় থাকবেন না মেসি।
ঘনিষ্ঠ মহল মনে করছে, স্কালোনি জাতীয় দলে থেকে যাওয়ার দিকেই ঝুঁকে আছেন। তবে এর জন্য নতুন চুক্তিতে আর্থিক শর্ত এবং ফুটবল পরিকল্পনা নিয়ে বোঝাপড়া হতে হবে। যদিও এই বিষয়ে বড় কোনো মতভেদ নেই বলেই জানা যাচ্ছে।
তবে এখনো এই বিষয়ে খোলাখুলি কোনো আলোচনা হয়নি।
সর্বাধিক পাঠিত

ভারতে থাকা তামিল শরণার্থীদের দেশে ফেরার পথ সহজ করল শ্রীলঙ্কা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেসির অবসরের পর এবার স্কালোনির ভবিষ্যৎ নিয়েও চিন্তা

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার