০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩

গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ, বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ গলসিতে

আজিজুর রহমান, গলসি: স্বনির্ভর গোষ্ঠীর লাগানো গাছের ডাল কেটে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গলসির গলিগ্রামে। ডাল বিক্রির টাকা গোষ্ঠীর মহিলাদের না দেওয়ার অভিযোগ তুলে রবিবার সন্ধ্যায় গুসকরা মোড়ে বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ দেখান প্রায় ৫০ জন মহিলা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল বচসা হয়।
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের দাবি, প্রায় পাঁচ বছর আগে গলিগ্রাম ক্যানালপুল থেকে রেলগেট পর্যন্ত ১৩টি গোষ্ঠীর উদ্যোগে প্রায় হাজারখানেক শিশু, শিরীষ, সেগুন, মেহগনি ও কদম গাছ লাগানো হয়। এরপর থেকে গাছগুলির পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে আসছেন তাঁরা।
গোষ্ঠীর সদস্যা পিরুবালা বাগদীর অভিযোগ, সম্প্রতি কয়েকটি মূল্যবান ডাল কেটে বিক্রি করে প্রায় ১০ হাজার টাকা পাওয়া হয়েছে। সেই টাকা তাঁদের না দিয়ে অন্যত্র দেওয়া হয়েছে। একই অভিযোগ করেন জীবন বাগদি। তাঁর দাবি, মণ্ডলের শক্তিকেন্দ্র প্রমুখ সঞ্জয় মেটে, সাধারণ সম্পাদক তাপস কর্মকার এবং কিষান মোর্চার সভাপতি ঝুলন দত্ত এই কাজে যুক্ত।
অভিযোগ অস্বীকার করে তাপস কর্মকার জানান, কয়েকজনকে ডাল কাটতে বাধা দিয়ে টাকা উদ্ধার করা হয়। পরে তা মনসা ও কালীমন্দিরের কাজে দান করা হয়েছে। ঝুলন দত্তও একই দাবি করেন। তাঁদের অভিযোগ, তৃণমূলের মদতে বিজেপিকে বদনাম করতে অশান্তি তৈরি করা হচ্ছে। ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
সর্বাধিক পাঠিত

ভারতে থাকা তামিল শরণার্থীদের দেশে ফেরার পথ সহজ করল শ্রীলঙ্কা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ, বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ গলসিতে

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার