৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩
৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩

NJPতে ট্রেনে ৮.৬৩ লক্ষের বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট, গ্রেফতার ২ যুবক

শিলিগুড়ি: পুরনো ৫০০ ও ১০০০ টাকার বিপুল পরিমাণ বাতিল নোট নিয়ে ট্রেনে যাতায়াতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি জিআরপি ও এনজেপি জিআরপি। ধৃতের নাম সন্তোষ কুমার (২৫)। তিনি বিহারের মতিহারীর বাসিন্দা হলেও গত সাত বছর ধরে পরিবারের সঙ্গে অসমের জালুকবাড়িতে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায় শিলিগুড়ি জিআরপির এসওজি ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। ডাউন সরাইঘাট এক্সপ্রেস ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে জেনারেল কামরায় তল্লাশি শুরু হয়। সন্দেহজনক আচরণ দেখে সন্তোষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কথাবার্তায় অসঙ্গতি মেলায় পিঠের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার একাধিক বান্ডিল। উদ্ধার হওয়া নোটের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬৩ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গুয়াহাটি থেকে ট্রেনে উঠেছিলেন সন্তোষ। সেখানেই তাঁর হাতে নোটের বান্ডিলগুলি তুলে দেওয়া হয় বলে পুলিশের দাবি। শনিবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হয়। নোটগুলির উৎস ও গন্তব্য এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বাধিক পাঠিত

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

NJPতে ট্রেনে ৮.৬৩ লক্ষের বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট, গ্রেফতার ২ যুবক

আপডেট : ৩১ অগাস্ট ২০২৬, সোমবার