২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

মেখলিগঞ্জে চোরের দৌরাত্ম্য! একের পর এক সরকারি জলপ্রকল্পে চুরি, স্কুলের পাম্প-মোটর থেকে ভ্যান উধাও

আনজুম মুনির, কোচবিহার: মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি এলাকার জমেরডাঙ্গায় একের পর এক চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার গভীর রাতে উচলপুকুরি জল সরবরাহ প্রকল্পের জোন-২ এর পাম্প নম্বর ১ থেকে আই-প্ল্যানের দুটি মোটর এবং WH স্কিমের একটি মোটর চুরি হয়ে যায়। একই রাতে পাশের বাড়ির বাসিন্দা আমিনুর মিয়ার একটি ভ্যানও চুরি হয়েছে বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, এটি প্রথম নয়। কয়েকদিন আগেই উচলপুকুরি ১ নং এস.সি প্রাইমারি স্কুলের পাম্পের মোটর চুরি হয়। তারও আগে জোন-২ এর পাম্প নম্বর ৩ থেকে একটি বড় মোটর, বড় ব্যাটারি, প্যানেল বোর্ডের কপার তারসহ একাধিক গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যায়।বারবার সরকারি প্রকল্প ও সাধারণ মানুষের সম্পত্তি চুরির ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং এলাকাবাসীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পাম্প অপারেটর বাবুল হোসেন ও আই-প্ল্যান অপারেটর ইয়াসিন মিঞা এই ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি গ্রামবাসী জগন্নাথ রায় ডাকুয়া, রাজারাম দাস, সবেথ মিঞা ও আজিজার রহমানও প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হচ্ছে না।

পাঁচগ্রামে সিদ্বেশ্বর শিব মন্দির ফুট ওভারব্রিজ নির্মাণের শুভ ভূমি পূজন সম্পন্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেখলিগঞ্জে চোরের দৌরাত্ম্য! একের পর এক সরকারি জলপ্রকল্পে চুরি, স্কুলের পাম্প-মোটর থেকে ভ্যান উধাও

আপডেট : ২৮ জুন ২০২৬, রবিবার