আজাহারউদ্দিন : করোনা আবহে পরিস্থিতিতে হাসপাতালে দিন দিন রক্তের সংকট দেখা দেয় তা নিরসনের জন্য এগিয়ে আসলেন সৈয়দ মনিরুল হুদা সোসাইটি।আরামবাগ শহরে লাইট হাউসে সরকারি নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে রক্তদান শিবির করা হয়। শিবিরে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মন্ডল।এছাড়া ও উপস্থিত ছিলেন সৈয়দ মনিরুল হুদা সোসাইটি র সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ জিয়াজুর রহমান।সুজাতা মন্ডল সংক্ষিপ্ত বক্তব্যে রক্তদান গুরুত্ব তুলে ধরেন রক্তদান মানে জীবন দান।তিনি বলেন লকডাউনে র ফলে এই সোসাইটি যেভাবে মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা,আম্বুলেন্স পরিষেবা বিনামূল্যে, যশ ঝড়ের দাপটে মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন সেইজন্য সৈয়দ মনিরুল হুদা সোসাইটি র সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমানের ভূয়শী প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন আমি আরামবাগের মেয়ে পাকাপাকিভাবে আরামবাগ মানুষের পাশে থাকব,লড়াইয়ে হার জিত আছে ,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র নির্দেশে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যশ ঝড়ের দাপটে মানুষের পাশে থাকার চেষ্টা করছি বলে জানান সুজাতা মন্ডল।করোনা পরিস্থিতিতে সকলকেই মাস্ক সানিটাইজারী ব্যবহার করার , পরামর্শ দেন সৈয়দ মনিরুল হুদা সোসাইটি র সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান।এছাড়া ও মহতী রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উদনা কাদেরিয়া হাই মাদ্রাসা র শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন, শিক্ষাবিদ আসগার ইমাম, মাওলানা ইশহাক,মাওলানা জাকির হোসেন, আবদুর রহিম, নাজির হোসেন চৌধুরী সহ বিশিষ্টজনেরা এদিন 100 জন রক্তদান করেন।সোসাইটির এই উদোগকে সকলেই সাধুবাদ জানান।
১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩
BREAKING :
সৈয়দ মনিরুল হুদা সোসাইটি র উদ্যোগে রক্তদান শিবিরে সুজাতা মন্ডল
-
নতুন গতি - আপডেট : ৪ জুন ২০২১, শুক্রবার
- 34
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























