১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

‘পরিবারে আঘাত এলে ছেড়ে কথা বলব না’, পদত্যাগের হুঁশিয়ারি রেখা পাত্রের

সন্দেশখালি: রাতের অন্ধকারে মুখ বাঁধা কয়েকজন বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তাঁর মাকে মারধরের চেষ্টা করেছে—এমনই অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
রেখা পাত্রের অভিযোগ, সন্দেশখালির বউ ঠাকুরানি এলাকায় তাঁর বাপের বাড়ি। বর্তমানে সেখানে তাঁর মা একা থাকেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ, রাতে মুখ বাঁধা কয়েকজন বাড়ির সামনে এসে গালিগালাজ করে এবং তাঁর মাকে মারধরের চেষ্টা করে। এই ঘটনায় শরিক নস্কর পরিবারের সদস্যদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন রেখা।
বিজেপি বিধায়কের দাবি, “আমার মা একা থাকেন। তাঁকে মারার পরিকল্পনা করা হচ্ছে। পরিবারের উপর কোনও আঘাত এলে পুলিশ-প্রশাসনকে ছেড়ে কথা বলব না।”
এদিকে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে বা সরকার তাঁকে সাসপেন্ড করতে চাইলে পদত্যাগ করতেও প্রস্তুত বলে জানান রেখা পাত্র। তাঁর প্রশ্ন, “আমার মাকে মারার চেষ্টা হচ্ছে, সরকার কি পদত্যাগ করবে?”
বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘পরিবারে আঘাত এলে ছেড়ে কথা বলব না’, পদত্যাগের হুঁশিয়ারি রেখা পাত্রের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার