১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৮ ভাদ্র ১৪৩৩

বন্ধকি ও পরিযায়ী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সচেতনতা শিবির সিউড়িতে 

খান আরশাদ ,বীরভূম :

বন্ধকি শ্রমিকদের আইনি অধিকার ও সুরক্ষা নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হলো সিউড়ি আদালত চত্বরে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি (DLSA) এবং ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের (IJM) যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। এই আলোচনা সভায় মূলত ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কোনো শ্রমিক যদি ঠিকাদার বা মালিক পক্ষের দ্বারা শারীরিক, মানসিক বা অর্থনৈতিক নির্যাতনের শিকার হন, তাহলে তিনি কীভাবে সেই নির্যাতন থেকে মুক্তি পাবেন এবং কীভাবে আইনি সুরক্ষা ও সহায়তা পাবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বন্ডেড লেবার সংক্রান্ত মামলায় কীভাবে তথ্যপ্রমাণ ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে হয়, সে বিষয়েও আলোকপাত করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্যানেল অ্যাডভোকেট, আইনি সহায়ক, অন্যান্য আইনজীবী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সপ্তর্ষি বিশ্বাস, রবিন পাল, পিয়ালী মুখার্জী সহ অন্যান্যরা।

এই সচেতনতা শিবির প্রসঙ্গে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক বলেন, “মূলত বন্ডেড লেবারদের জন্যই এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। কোন মামলায় কীভাবে এভিডেন্স সহ অন্যান্য নথিপত্র জোগাড় করতে হয়, সেই সব বিষয় নিয়েই এদিন আলোচনা করা হয়েছে।”

সাঁইথিয়ায় নদীতে স্নানরত নাবালকদের লক্ষ্য করে অ্যাসিড হামলা, গ্রেফতার মহিলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বন্ধকি ও পরিযায়ী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সচেতনতা শিবির সিউড়িতে 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার