খান আরশাদ, বীরভূম: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রাজ্যজুড়ে যে অননুমোদিত ও পরিকাঠামোহীন মাদ্রাসাগুলি বন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বীরভূম জেলারও বেশ কয়েকটি মাদ্রাসাও রয়েছে।
এই বিষয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, বীরভূম জেলায় বৈধ নথিপত্র, সরকারি স্বীকৃতি বা ন্যূনতম পরিকাঠামো না থাকায় প্রথম দফায় মোট ২৭টি মাদ্রাসা বন্ধের আওতায় এসেছে বা নোটিশের মুখে পড়েছে।
২০১৪ বা তার পরবর্তী সময় থেকে বহু মাদ্রাসার যথাযথ রেজিস্ট্রেশন বা রিনিউয়াল না থাকা, খারিজি মাদ্রাসার ক্ষেত্রে সরকারি বোর্ডের নিয়ম না মানা এবং পঠনপাঠনের উপযুক্ত পরিবেশ না থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ নিয়ে রাজ্য সরকারের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন বীরভূমের কংগ্রেস নেতা মিল্টন রশিদ। তিনি বলেছেন রাজ্যে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে সরকার অপরদিকে আর.এস.এস-এর হাজার হাজার স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার । রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ করতে এই মুহূর্তে পারছে না । সেজন্য ধর্মীয় তাস খেলে এই ধরনের পদক্ষেপ নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করতে চাইছে। মিল্টন রশিদ বলেন রাজ্য সরকারকে অনুরোধ করব, এসব না করে আপনি রাজধর্ম পালন করুন।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে বীরভূমে কয়েক হাজার শিক্ষার্থীর স্কুলে ভর্তি সংক্রান্ত বড় সমস্যা দেখা দেবে, পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীরাও কর্মহীন হয়ে পড়বেন বলে মনে করা হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ এবং বিকল্প শিক্ষা নিয়েও কপালে ভাঁজের সৃষ্টি হয়েছে।
নতুন গতি 






















